রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

কোনালের নতুন গান

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৭৫ Time View

কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল প্রথম নিজের মেধার জানান দিয়েছিলেন একটি সংগীতভিত্তিক একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। বিচারক ও শ্রোতাদের মন জয় করে সেরা কণ্ঠশিল্পীর মুকুট পরেছিলেন তিনি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সংগীতাঙ্গনে সফলতার সঙ্গে বিচরণ করছেন তিনি। নিয়মিত কণ্ঠ দিচ্ছেন নতুন গানে।

তারই ধারাবাহিকতায় ‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ গায়িকা। গানটি লিখেছেন জিএম ফারুক খান। সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।  রোববার (৬ নভেম্বর) ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানটি একটি মিষ্টি প্রেমের গান। এর কথা এবং সুর আমার কাছে অসাধারণ মনে হয়েছে। সুন্দর এ গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত। এটি শ্রোতাপ্রিয়তা অর্জন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

গীতিকবি জিএম ফারুক বলেন, ‘গানটি বাংলাদেশ বেতারের স্বত্ব। শিগগিরই গানটি বেতারে পরিবেশিত হবে।’ সংগীতাঙ্গনে ব্যস্ত সময় কাটছে কোনালের। সম্প্রতি ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন। এই গানের মাধ্যমে প্রথম কোনো বিয়ের গান কণ্ঠে তুলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category