বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে এখনই পদত্যাগ করতে বললো বিরোধীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষের অপেক্ষা নয়, এখনই সরে দাঁড়াতে হবে নেতানিয়াহুকে।

গত বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি টিভি চ্যানেল এন১২’কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ বলেন, নেতানিয়াহুর অবিলম্বে সরে যাওয়া উচিত… আমাদের পরিবর্তন দরকার, নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।ইসরায়েলি বিরোধী নেতা বলেন, জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন এমন প্রধানমন্ত্রীর অধীনে কোনো দীর্ঘ অভিযান চলতে পারে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর চারদিন পরে নেতানিয়াহু ও আরেক বিরোধী নেতা বেনি গান্টজ যুদ্ধকালীন ‘জরুরি সরকার’ গঠনের বিষয়ে সমঝোতার ঘোষণা দেন।

লাপিদ সেই সময়ে বলেছিলেন, তিনি এই সরকারে যোগ দেবেন না। হামাসের আক্রমণ প্রতিরোধ করতে না পারা ইসরায়েলি শাসকদের ‘অমার্জনীয় ব্যর্থতা’ বলে অভিযোগ করেন তিনি। তবে বুধবারের আগপর্যন্ত নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেননি এ নেতা।

গত বছর নেতানিয়াহু ক্ষমতায় ফেরার আগে ইসরায়েলের জোট সরকারের নেতৃত্বে ছিলেন ইয়াইর লাপিদ।

এন১২কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ আগাম নির্বাচনেরও দাবি জানাননি। বরং পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে নেতানিয়াহুর লিকুদ পার্টিরই অন্য কোনো সদস্যের নেতৃত্বে একটি নতুন সরকার গঠন করা যাবে।লাপিদ বলেন, এটি নির্বাচনের সময় নয়। আমাদের উচিত লিকুদ থেকে অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া।

তবে টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। তারা বলেছে, যুদ্ধের সময় এ জাতীয় প্রস্তাব ‘লজ্জাজনক’।

সূত্র: এএফপি, আরব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category