সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলের অভিযান

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

গাজার সবেচেয় বড় আল-সিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে রোগীদের পাশাপাশি আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি রয়েছে।

হাসাপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলের অভিযানের ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালকর্মী ও আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে।এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গাজায় মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। দুই পক্ষের লড়াইয়ে ভুক্তভোগী হচ্ছে শিশুরা।

তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে অনেক নিখোঁজ শিশু ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে।

এর আগে জানা যায়, ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার হাসপাতালগুলো আকার্যকর হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় অবস্থিত ৩৬ হাসপাতালের মধ্যে ২২টিতেই সেবা দেওয়া বন্ধ রয়েছে। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও অনিরাপত্তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবনরক্ষাকারী সরঞ্জামের যথেষ্ট অভাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category