সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ভারতের জম্মু-কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। তাছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসার অংশের কাছাকাছি এলে বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে ৩০০ ফুট নীচে পড়ে যায়। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলেছেন, ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের হেলিকপ্টারে করে ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, জম্মু-কাশ্মীরের ডোডায় যে বাস দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের সুস্থতা কামনা করছি।মোদী আরও লেখেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতরা ৫০ হাজার রুপি করে পাবে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category