সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা প্রিন্স সালমানের

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই যুদ্ধের দায়ভার ইসরায়েল নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রিন্স মোহাম্মদ বলেন, যুদ্ধের ফলে ফিলিস্তিনে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়।মোহাম্মদ বিন সালমান গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ মানবিক করিডোর তৈরির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি আরবে শুরু হয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ওয়াইসি’র বিশেষ সম্মেলন। সেখানে ইরানের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন।

সৌদির এই ডি ফ্যাক্টো নেতা বলেন, এই সম্মেলন একটি বিশেষ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যে অসহনীয় যুদ্ধের সম্মুখীন আমরা তার তীব্র নিন্দা জানাই।তিনি বলেন, হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুরা ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী। ইসরায়েলের হামলা গাজার হাসপতাল, প্রার্থনালয় ও অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গাজার বেসামরিকদের রক্ষায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই তা বন্ধের চেষ্টা চালিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: আরব নিউজ, সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category