সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যে গ্রামেএকটি পরিবারের জন্য ভোটকেন্দ্র করা হচ্ছে

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম ‘বাড়মার কা পার’। এ গ্রামের বাসিন্দা মাত্র ৩৫ জন ও তারা সবাই আবার একই পরিবারের সদস্য। আর তাদের জন্যই আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করবে ভারতের নির্বাচন কমিশন। এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে কম ভোটারবিশিষ্ট ভোটকেন্দ্রের একটি।

বর্তমানে ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। মঙ্গলবার (৭ নভেম্বর) ভোটগ্রহণ হয়েছে ছত্তিশগড় ও মিজোরাম রাজ্যে। আর রাজস্থানে ভোটগ্রহণ হবে আগামী ২৫ নভেম্বর। এই ভোটগ্রহণ সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র স্থাপনের কাজ করে যাচ্ছে। আর এরই অংশ হিসেবে বাড়মার কা পার গ্রামে ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গ্রামটিতে ১৭ জন নারী ও ১৮ জন রেজিস্টার্ড ভোটার রয়েছেন। জাতীয় কিংবা বিধানসভা নির্বাচনের সময় এই গ্রামের বাসিন্দাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। কারণ গ্রামটির কাছাকাছিও কোনো ভোটকেন্দ্র নেই। ভোট দিতে চাইলে গ্রামবাসীদের যেতে হয় ২০ কিলোমিটার দূরের ভোটকেন্দ্রে।

অন্যদিকে, যোগাযোগব্যবস্থা সহজ না হওয়ায় গ্রামটির বাসিন্দাদের ভোট দিতে যেতে হয় পায়ে হেঁটে, নয়তো উটে চড়ে। বিষয়টি পুরুষদের জন্য কিছুটা সহজ হলেও নারী ও বয়স্কদের জন্য খুবই কষ্টকর। তাই অধিকাংশ সময় এই গ্রামের নারী ও বয়স্করা ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন।

২০১৮ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে ২০০ আসনের মধ্যে ৯৯ আসন পেয়ে সরকার গঠন করে কংগ্রেস। দলটির জ্যেষ্ঠ নেতা অশোক গেহলট বহুজন সমাজ পার্টির বিধায়ক ও স্বতন্ত্র বিধায়কদের সহায়তা নিয়ে সরকারপ্রধান হন। বিরোধী দল বিজেপি পায় ৭৩টি আসন।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category