সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

কানাডার দুই ইহুদি স্কুলে গুলি

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

কানাডার মন্ট্রিয়লে দুই ইহুদি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডয়চে ভেলে।

তবে স্কুলে গুলি চালানোর ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। ট্রুডো বলেছেন, সংঘর্ষ, ঘৃণা, ইহুদিবিদ্বেষ, ইসলামফোবিয়া এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে বা ইহুদি স্কুলে গুলির ঘটনা- সবকিছুই অগ্রহণযোগ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে বিরোধী পক্ষের সঙ্গে জোটবদ্ধ লোকদের মধ্যে হিংসাত্মক দ্বন্দ্বের পরে দুই ইহুদি স্কুলে গুলি চালানো হয়েছে।

মন্ট্রিয়লে পরিদর্শনের সময় জাস্টিন ট্রুডো বলেছেন, আমি জানি সবারই আবেগ অনেক বেশি কাজ করছে এবং মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু কানাডিয়ান হিসেবে আমরা একে অপরকে আক্রমণ করতে পারি না।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।

এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজার। এরপর থেকেই অনেক দেশেই ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category