বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সিরাজগঞ্জে পাটের গুদামে আগুন, ৮ কোটি টাকা ক্ষতি

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৮৩ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে আগুন লেগে ৬টি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (০৭ নভেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এসব গুদামে রাখা প্রায় ১৫ হাজার মণ পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গুদাম মালিকরা।


অগ্নিকাণ্ডের খবরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোর ৬টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আসাদুল ইসলামের পাটের গুদাম থেকে রাত ২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কোনো কারণ এখন পর্যন্ত তারা জানতে পারেননি।


সহকারী পরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হবে।’

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে প্রায় ৬ হাজার মন পাট ছিল। কোনোভাবেই আগুন থেকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট মিল বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। 

উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহূর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুতই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category