শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

প্রথমবার এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র অভাবনীয় প্রসারের ঝুঁকি, নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। আগামী বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনে অংশ নিচ্ছেন বহু রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ। এআই’র বিষয়ে এ ধরনের সম্মেলন এটাই প্রথম বলে দাবি করা হচ্ছে।

সম্মেলনে তথাকথিত ‘ফ্রন্টিয়ার এআই’ প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হবে। সবচেয়ে উন্নত এই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, আরও মারাত্মক সাইবার হামলা, মানুষের তৈরি পদ্ধতির ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় কীভাবে মোকাবিলা করা সম্ভব- সেসব বিষয়ে স্পষ্ট রূপরেখা স্থির করতে চান অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতো শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত থাকছেন। ইলন মাস্কের মতো প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরাও এতে অংশ নিচ্ছেন।

এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথেষ্ট নয়, রাজনৈতিক নেতাদের মধ্যে সেই উপলব্ধি বাড়ছে। এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক।তার মতে, ভবিষ্যতে কোনো এআই ব্যবস্থা কার্যকর হওয়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটিই এই সম্মেলনের লক্ষ্য। তবে তার আগে ঝুঁকিগুলোকে চিহ্নিত করতে চান তিনি। জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল তৈরি করা হয়েছে, এআই প্রযুক্তির ক্ষেত্রেও সে ধরনের বিশেষজ্ঞ দল সৃষ্টি করতে চান সুনাক।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category