বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

ইলন মাস্কের এক্সের দাম এখন অর্ধেক

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

এক বছর আগে ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) ডলারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (বর্তমান এক্স) কিনে নিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। কিন্তু তার হাতে যাওয়ার পর সংস্থাটির দাম কমতে কমতে এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এক্সের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে মাত্র ১৯ বিলিয়ন (১ হাজার ৯০০ কোটি) ডলারে, যা মাস্কের কেনা দামের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কম।

বিশ্বের শীর্ষধনী অবশ্য আগেই বলেছিলেন, তিনি যে দামে এক্স কিনেছিলেন, ওই সময় তার বাজারমূল্য আরও কম ছিল বলে বিশ্বাস করেন। গত মার্চে মাস্ক তার কর্মীদের জানান, সংস্থাটির ক্রয়মূল্য বড়জোর দুই হাজার কোটি ডলার হওয়ার উচিত ছিল।

গত বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার পর এর ব্যবসায়িক ধরনে আমূল পরিবর্তন আনেন ইলন মাস্ক। বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত হাজার কর্মীকে ছাঁটাই করে দেন। সংশোধন করেন কন্টেন্ট মডারেশন নীতিমালা, চালু করেন পেইড ভেরিফিকেশন পদ্ধতি। এমনকি নাম আর জনপ্রিয় লোগোও বদলে ফেলেন।

তবে এসবে ফল হয়েছে উল্টো। মাস্ক অধিগ্রহণের পর এক্সের বিজ্ঞাপনী আয়ে রীতিমতো ধস নামে। বাড়তে থাকে ঋণের বোঝা। কমতে থাকে গ্রাহকও। এ বছরের আগস্ট মাস পর্যন্ত এমনই ছিল এক্সের অবস্থা।

তবে এক্সের প্রবৃদ্ধির ভবিষ্যৎ এবং প্ল্যাটফর্মটিকে একটি ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তরিত করার বিষয়ে এখনো আশাবাদী ইলন মাস্ক।

তার অধিগ্রহণের বছরপূর্তি উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এ মার্কিন ধনকুবের বলেছেন, সংস্থাটি যা ছিল, তা থেকে আমরা দ্রুত পরিবর্তন করছি। টুইটার ১.০ থেকে একে সব কিছুর অ্যাপে রূপান্তরিত করা হচ্ছে, যেখানে আপনি যা চাইবেন তা-ই করতে পারবেন।
এসময় ডেটিং সার্ভিসসহ মাইক্রোব্লগিং সাইটটিতে নতুন বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন ইলন মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category