সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

এখন যুদ্ধের সময়: নেতানিয়াহু

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্র বিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, অস্ত্র বিরতিতে সম্মত হলে তা হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণের সমান’। তেল আবিবে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু বাইবেলের কিছু উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, এখন যুদ্ধের সময়। খবর বিবিসির।

এদিকে নিরাপত্তা কাউন্সিলে জরুরি বৈঠকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থাগুলো আবারও মানবিক অস্ত্র বিরতির জন্য আহ্বান জানিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, প্রতি ঘণ্টায় গাজার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে তা শিশুদের জীবনের বিনিময়ে পরিশোধ করতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে প্রাইভেট ওরি মেগিডিস নামে এক সেনাকে উদ্ধার করেছেন। তাকে গত ৭ অক্টোবর জিম্মি করেছিল স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাস গাজায় থাকা তিনজন জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী একে নিষ্ঠুর মানসিক প্রচারণা বলে উল্লেখ করেছেন। ভিডিওতে থাকা এক নারীর বাবা বলেছেন, তার মেয়েকে ভিডিওতে দেখার পর তার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত ও প্রায় ২৩৯ জনকে জিম্মি করার পর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এদিকে গাজার ভোর বেলার সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে দূর থেকে গাজার কিছু অংশ দেখা যায়, যেখানে অন্ধকারেও যুদ্ধ চলছে। গত কয়েক দিনে ইসরায়েল সেখানে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। আর গাজার রাস্তায় ইসরায়েলের ট্যাঙ্কও দেখা গেছে।এর মধ্যেই লাখ লাখ ফিলিস্তিনি গাজায় আরও উদ্বিগ্ন সময় পার করছেন। এদের অনেকে ইসরায়েলের সতর্কতায় সাড়া দিয়ে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category