বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

গাজায় আবারও মসজিদে হামলা ইসরাইলের

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

গাজা উপত্যকায় আবারও মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। রোববার (২০ অক্টোবর) উপত্যকার বেইত লাহিয়ায় বিমান হামলা চালিয়ে মোহাম্মদ আল ফাতিহ মসজিদ নামে প্রাচীন মসজিদটি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যদিয়ে এখন পর্যন্ত ৩৪টি মসজিদ ধ্বংস করল ইসরাইলি বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা এখনো অব্যাহত আছে। ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলায় গাজার নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে, যাদের অর্ধেকই শিশু। টানা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ হাজার ফিলিস্তিনি।

 

গাজার এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্য মতে, হাজার হাজার ভবনের পাশাপাশি ইসরাইল এখন পর্যন্ত ৩৪টি মসজিদ ধ্বংস করেছে।
 
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় আরও ডজন খানেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগ্রাসনে গুড়িয়ে গেছে ধর্ম মন্ত্রণালয়ের সদর দফতর, কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন। চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category