সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নভেম্বরে বাইডেন-শি বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র-চীন

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

ওয়াশিংটনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। তবে শুক্রবার (২৭ অক্টোবর) এসব বৈঠক শেষেও আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত সম্মেলনের ঘোষণা।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কূটনীতিক যোগাযোগ স্থাপনের পর ওয়াং যুক্তরাষ্ট্র সফরে আসেন, যা দুই নেতার মুখোমুখি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী মাসে সানফ্রানসিসকোয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দিনের শেষে টেলিফোন ব্রিফিংয়ে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সংবাদদাতাদের জানান, বাইডেন-শি’র বৈঠক যাতে হয়, সেই লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে কথা আগাচ্ছে। দুই পক্ষই আশ্বাস দিয়েছে, তারা নভেম্বরে সানফ্রানসিসকোয় প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শি’র বৈঠক আয়োজনের জন্য কাজ করবে।ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে চীন সাধারণত এ ধরনের বৈঠকের ক্ষেত্রে সময়সীমা একদম কাছে চলে না আসা পর্যন্ত ঘোষণা দেওয়া থেকে বিরত থাকবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। এর আগে, দিনের প্রথম অংশে তারা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।বৃহস্পতিবার বিকেলে ব্লিংকেনের সঙ্গে ২ ঘণ্টার বৈঠকের আগে ওয়াং সাংবাদিকদের বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও স্বয়ংসম্পূর্ণ আলোচনা হওয়া উচিত, যাতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয় ও তারা সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের পথে ফিরে যেতে পারে।

গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে শেষ বারের মতো মুখোমুখি বৈঠক করেছিলেন বাইডেন ও শি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category