সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মিশরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা: নিহত ৩৫

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

শনিবার সকালে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়িকে ধাক্কা দিলে কুয়াশায় এ দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category