বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

গাজায় অবিলম্বে ইসরাইলের ‘পাগলামি’ বন্ধ করার আহ্বান এরদোয়ানের

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলাকে ‘পাগলামি’ করছে বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে অবিলম্বে এই ‘পাগলামি’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৮ অক্টোবর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ইসরাইলের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘গাজায় এখনই পাগলামি বন্ধ কর, হামলা শেষ কর।’

তিনি আরও বলেন, ‘গাজায় প্রায় তিন সপ্তাহ ধরে ইসরাইলের বোমাবর্ষণ চলছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে হামলা আরও তীব্র হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী আবারও নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। এতে মানবিক সংকট আরও গভীর হবে। ইসরাইলকে অবশ্যই তাদের এই হামলা বন্ধ করতে হবে।’

এরদোয়ান আরও বলেন, ‘আমার ভাই ও বোনেরা, আজ আমরা আমাদের আহ্বানকে আরও জোরালো করে বলব, আমরা ইসরাইলি নিপীড়নের মুখে ফিলিস্তিনিদের পাশে আছি।’

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। তাতে কয়েকজন বিদেশি নাগরিকসহ ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরাইল। যে হামলা এখনও অব্যাহত রয়েছে। 
 
হামাসকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে দাবি করলেও ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক বেশি হতাহত হয়েছে। গত তিন সপ্তাহে ৭ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশিরভাগই শিশু। 
 
সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিতে দেখা গেছে তুরস্ককে। কিন্তু ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর মতো চুপ থাকেননি দেশটির সরকার।
 
পশ্চিমারা হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিলেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাদেরকে মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।’
 
গত বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এরদোয়ান এসব কথা বলেন। এ সময় তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে কোনো রাখঢাক ছাড়াই ইসরাইলের পক্ষ নেয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইসরাইলের জন্য পশ্চিমাদের চোখের পানি ফেলা প্রতারণার বহিঃপ্রকাশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category