সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নতুন চাকরিতে যোগ দিলেন বরিস জনসন

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

নতুন চাকরিতে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজে সংবাদ উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। ২০২৪ সালের শুরুর দিকে তথা আর কয়েক মাস পরই টিভি পর্দায় খবর পড়তে দেখা যাবে তাকে।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরিস জনসন। ২০২২ সালের জুনে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর উক্সব্রিজ ও দক্ষিণ রুইসলিপের এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এরপর জুলাইয়ে পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেন তিনি। এমপি পদ থেকে সরে দাড়ানোর পর তিনি তার আগের পেশা সাংবাদিকতায় ফিরে যান। বর্তমানে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের কাজ করছেন।

এর মধ্যেই নতুন চাকরিতে যোগ দেয়ার খবর এলো। বিষয়টি নিশ্চিত করে জিবি নিউজ জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে জিবি নিউজের সংবাদ উপস্থাপক, প্রোগ্রাম নির্মাতা ধারাভাষ্যকর হিসেবে কাজ শুরু করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের সংবাদ উপস্থাপনে মূল দায়িত্ব পালন করবেন তিনি।
 
নতুন এই কর্মজীবন নিয়ে বেশ আনন্দিত সাবেক এই প্রধানমন্ত্রী। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘এটি বলতে পেরে ভালো লাগছে যে আমি দ্রুতই জিবি নিউজে যোগ দিতে যাচ্ছি।’
  
তিনি আরও বলেন, ‘এই চ্যানেলে আমি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া- চীন-সব ঘটনারই একদম নিরপেক্ষ তথ্য উপস্থাপন করবো। এছাড়াও চলমান এসব  চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ও সুযোগও তুলে ধরব।’
 
২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজ যাত্রা শুরু করে। গণমাধ্যমটি সাদামাটা সংবাদের পাশাপাশি মতামত ও বিশ্লেষণধর্মী সংবাদও পরিবেশন করে থাকে। তবে চ্যানেলটির বিরুদ্ধে নিরপেক্ষতা নীতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category