শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

ইসরায়েল-হামাসের সংঘাত: অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালো চীন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে ও সার্বিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাংচুন। বুধবার (১৮ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান চাং চুন।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড ও আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বৈঠকে চলমান সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে জানান। সংঘর্ষের ১৪তম দিনে ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষের নিহত হওয়ার তথ্য দেন তারা। রাশিয়া, চীন ও সংযুক্ত আরব আমিরাত এই বৈঠকের জন্য আহ্বান জানায়।

চাং চুন বলেন, গত কয়েকদিনের ঘটনাবলীর অগ্রগতি প্রমাণ করেছে যে অবিলম্বে যুদ্ধবিরতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। এ যুদ্ধ যতদিন চলবে, ততদিন আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটতেই থাকবে। দীর্ঘ যুদ্ধবিরতি ছাড়া যেকোনো পরিমাণ মানবিক সাহায্য দেওয়া হবে বালতিতে এক ফোটা জল ফেলার মতো।

‘যদি গাজায় বর্তমান লড়াই চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে শেষ ফলাফল কোনো পক্ষের জন্যই পূর্ণ সামরিক বিজয় হবে না, বরং সম্ভবত এমন একটি বিপর্যয় হবে যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। এর ফলে ফিলিস্তিনি-ইসরায়েলি জনগণের মধ্যে ঘৃণা ও সংঘাতের দুষ্টচক্র চলতে থাকবে, যা দ্বী-রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চিরতরে শেষ করে দেবে।

তথ্য: সিসিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category