রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

হাসপাতালে আলিয়া, আজই জন্ম নিতে পারে রণলিয়ার সন্তান

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৬২ Time View

রবিবার ভারতের সময় সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে স্ত্রী আলিয়াকে নিয়ে ঢুকতে দেখা গেছে রণবীর কাপুরকে। ভক্তদের অনুমান, অভিনেত্রী সন্তানের জন্ম দিতে পারেন আজই।

আগেই জানানো হয়েছিল ২৮ নভেম্বরের আগে যে কোনো সময় সন্তান জন্ম দিতে পারেন আলিয়া ভাট। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম হবে তারকা দম্পতির।

জানা গেছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চান নায়িকা। সেজন্য গর্ভাবস্থায় নিয়মিত যোগব্যায়ামও করেছেন। সিজারিয়ান ডেলিভারির ঝঞ্ঝাটে যেতে চাইছেন না তিনি।

আলিয়া যেন সুস্থ ভাবে, নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন কাপুররা। এইচ এন রিলায়েন্স হাসপাতালে রণবীরের গাড়ি ঢুকতে দেখা গেলেও হাসপাতালের গেটেই থামিয়ে দেয়া হয়েছে পাপারাজ্জিদের।

চলতি বছরের এপ্রিলে বিয়ে হয় রণবীর-আলিয়ার। জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের জানান আলিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category