রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

অভিনেত্রী অপরাজিতার গাড়ি লক্ষ্য করে হামলা

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯২ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর গাড়িতে ইট নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিওতে গিয়েছিলেন অপরাজিতা। ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’র শুটিং শেষ করতে। ওই দিন শুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে।তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে বাইরে বের হন অপরাজিতা। ঠিক সেই সময়ই নাকি এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু হয় স্টুডিওতে। ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’ বাংলা সংস্করণে এমন তথ্য জানা গেছে।

পুরো ঘটনার কথা জানিয়ে অপরাজিতা বলেছেন, স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওই সময় কেউ স্টুডিওর সামনে থাকলে বড়োসড় ক্ষতি হতে পারত।

অপরাজিতা আরও বলেন, আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙেছে, দুমড়ে মুচড়ে গেছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।               জানা গেছে, অপরাজিতা এখন সুস্থ ও স্বাভাবিক আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category