শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত ঘোষণা বাইডেনের

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি মার্কিন মিত্ররা তার এই প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শাটডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাস হওয়া বাজেট চুক্তিতে ইউক্রেনকে আরও ‘সামরিক তহবিল’ দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার পর তিনি এই প্রতিশ্রুতি দেন। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের জন্য বড় বাজেটের বিরুদ্ধে শক্ত অবস্থানে মার্কিন প্রতিনিধি পরিষদ। বিশেষ করে কট্টরপন্থি রিপাবলিকানরা এর ঘোর বিরোধী। তারা এই যুদ্ধে বাইডেনের ফর্মূলা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। এমন বাস্তবতায় ইউক্রেন যুদ্ধে তহবিল সংগ্রহ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর আস্থা রাখতে পারে ইউক্রেন।

তিনি আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমাদের মার্কিন মিত্রদের আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের সমর্থনের ওপর আস্থা রাখতে পারেন, আমরা ইউক্রেন থেকে সরে যাবো না।

২০২২ সালের জানুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে কিয়েভের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

জানা গেছে, আরও ২ হাজার ৪০০ কোটি ডলারের প্যাকেজের জন্য আবেদন রয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। গতকালের পাস হওয়া বিলে এটি না থাকায় নতুন করে উত্থাপনের প্রয়োজন পড়বে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category