বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আত্মঘাতী হামলায় তুরস্কের রাজধানীতে বিস্ফোরণ

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

তুরস্কের রাজধানীতে আজ রোববার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রে পার্লামেন্ট ভবনের খুব কাছেই বিস্ফোরণটি হয়। প্রাথমিক ভাবে তাতে দুই পুলিশ অফিসার গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এখনই আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১ অক্টোবর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারায় দুই সন্ত্রাসবাদী জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে হামলা চালায়। তাদের মধ্যে একজন বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

এদিন সকাল থেকেই পার্লামেন্ট ভবনে বসার কথা ছিল অধিবেশন। তার আগেই বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠল পার্লামেন্ট চত্বর।

তুরস্কের সংবাদ মাধ্যমে ঘটনাস্থলের ভিডিয়োয় দেখা গিয়েছে গোলাগুলির শব্দ ভেসে আসছে পার্লামেন্ট চত্বর থেকে। পরে দেশের আভ্যন্তরীণ মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, আত্মঘাতী দুই বোমারু সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টা করেছিল পার্লামেন্টের ভিতরে।

তবে সেই চেষ্টা রুখে দেয়া গিয়েছে। পুলিশ এক বোমারুকে পার্লামেন্ট ভবনে ঢোকার আগেই নিকেশ করে। আর এক জঙ্গি অবশ্য পুলিশের গুলি এড়িয়েও পার্লামেন্ট ভবনের বাইরে বিস্ফোরণ ঘটায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category