বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিপকিন্স করোনায় আক্রান্ত

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১২ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এ পরিস্থিতিতে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং সেখান থেকেই দায়িত্ব পালন করছেন।চলতি অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর মাত্র দুসপ্তাহ আগে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হলেন হিপকিন্স।

রোববার (১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এ পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

 এতে আরও বলা হয়, তিনি জুমের মাধ্যমে যে কাজগুলো করতে পারবেন, তা চালিয়ে যাবেন।
 আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন। এর আগে করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে সামরিয়কভাবে দূরে থাকতে হবে ক্রিস হিপকিন্সকে। মূলত তার দল লেবার পার্টি আসন্ন এ নির্বাচনে ফের জয়ী হতে চাইছে।
 
আজ (রোববার) অকল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল হিপকিন্সের। তবে তার এক মুখপাত্র বলেছেন, তার জায়গায় নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি সেখানে যাবেন।
 
এছাড়া সময় গড়ানোর সাথে সাথে ক্রিস হিপকিন্সের স্বাস্থ্যের আপডেট ‘যথা সময়ে সরবরাহ করা হবে’ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category