বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৪৭ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে দেশটির সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে সে সময় জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানি নেতা ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেন, ‘এটি স্পষ্ট হত্যাচেষ্টা ছিল। খানকে আঘাত করা হয়েছিল কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘সেখানকার লোকজন যদি শুটারকে থামিয়ে না দিতো, তাহলে পিটিআই নেতা নিশ্চিহ্ন হয়ে যেতেন’।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন, তাদের মধ্যে ফয়সাল জাভেদও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category