মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষু বেশধারী সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য থাইগার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার

বাংলাদেশিরা সবাই পুরুষ। তারা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে ও ইমিগ্রেশন সংক্রান্ত যাচাই বাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন ওই সাতজন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি রূপদা নামক এক ব্যক্তি। তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

থাইল্যান্ডের সংবাদ সংস্থা দ্য পাতায়া নিউজ জানিয়েছে, তদন্ত করে কর্তৃপক্ষ জানতে পারে, দলটি মিয়ানমার থেকে তাক প্রদেশের মায়ে সোট জেলার একটি পথ দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে তারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ও তাদের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।

সাত বাংলাদেশির বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাদেরকে হাত ইয়াই থানায় রাখা হয়েছে ও বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্র: দ্য থাইগার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category