মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন প্রদর্শন করল ইরান

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন প্রদর্শন করেছে ইরান। একইসঙ্গে ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলও প্রদর্শন করে প্যারেডে করেছে তেহরান। প্রতিবেশী ইরাকের সঙ্গে ইরানের ৮০’ দশকের যুদ্ধের বার্ষিকীতে এসব অস্ত্র প্রদর্শন করে তেহরান।শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের (২২ সেপ্টেম্বর) এই প্যারেডে ওই ড্রোনটি প্রথম ‘উন্মোচন’ করা হয়। প্যারেডে প্রদর্শিত অন্য ড্রোনগুলো হলো মোহাজের, শাহেদ এবং আরশ। অনুষ্ঠানটি দেশটির রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

এই ড্রোন সম্পর্কে ইরানের সামরিক সূত্রগুলো বলেছে, এই ড্রোন একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেগুলোতে একই সময়ে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ড্রোন।
 
অবশ্য গত মাসে ইরান জানিয়েছিল, তারা ‘মোহাজের-১০’ নামের নতুন একটি ড্রোন উন্মোচন করেছে। ড্রোনটি ‘মোহাজের-৬’-এর একটি উন্নত সংস্করণ। এটি উন্নত অস্ত্র ক্ষমতাসহ অধিকতর উচ্চতায় ও দীর্ঘ সময়ের জন্য উড়তে পারে বলে সেসময় জানানো হয়েছিল।
  
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, ড্রোনটি ৭ হাজার ফুট উচ্চতায় ও ২ হাজার কিলোমিটারের পরিচালন পরিসীমাসহ সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ইরান থেকে ইসরাইলের দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। যার অর্থ এটি ইসরাইলের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।
 
ড্রোনটি ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। এটি হালনাগাদ ইলেকট্রনিক ও ইন্টেলিজেন্স ব্যবস্থায় সজ্জিত। পাশাপাশি মনুষ্যবিহীন ড্রোনটি ৩০০ কেজি ওজন পর্যন্ত ভার বহনে সক্ষম, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। এই ড্রোনটি ‘সব ধরনের বোমা ও গোলাবারুদ’ বহনেও সক্ষম।
 
মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে মোহাজের-৬ বিক্রি করার অভিযোগ এনেছে। তবে তেহরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করেছে।
  ১৯৮০ সালের এই দিনে ইরাকের সাদ্দাম সরকার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। সাদ্দাম বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে তেহরান দখল করে নেবেন। আর তাই প্রতি বছর ইরানে এই আগ্রাসন শুরুর দিবস থেকে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উদযাপন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category