নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননা করেছেন ইসলাম বিদ্বেষী সংগঠন পেজিদার এক নেতা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে কোরআন ছিঁড়ে ফেলেন তিনি।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদুইন ভেগেনসভালদ জার্মানভিত্তিক ইসলামবিদ্বেষী সংগঠন পেজিদার নেদারল্যান্ডস শাখার নেতা। ভেগেনসভালদ তুরস্কের দূতাবাসসহ পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের দূতাবাসের সামনে একাধিকবার কোরআন ছিঁড়ে ফেলে। এ সময় সে ইসলাম ও মুসলমানদের কেন্দ্র করে বিভিন্ন অপমানসূচক মন্তব্য করেন।তবে তুরস্কের দূতাবাসের সামনে তিনি শুধু কোরআন ছিঁড়েই ক্ষান্ত হননি। কোরআন ছেড়ার পর এর পাতা পা দিয়ে মাড়ান তিনি।