রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

টুইটার ছাড়ছেন হলিউড তারকাদের অনেকেই

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৯৭ Time View

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরই টুইটার ব্যবহারকারীদের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি টুইটার ছাড়ার ঘোষণা দিয়েছেন অনেক হলিউড সেলেব্রিটিও।

গ্র্যামি জয়ী গায়িকা-গীতিকার সারা বারেইলেস টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, ‘দারুণ সময় কেটেছে টুইটার। আমি বের হয়ে যাচ্ছি। অন্য প্ল্যাটফর্মে দেখা হবে। দুঃখিত, এটি এখন আর আমার জন্য নয়।’

প্রযোজক শোনডা রাইমসও টুইটার ছেড়েছেন। তার ফলোয়ার ছিল ১.৯ মিলিয়ন। শনিবার তিনি জানান, ‘ইলন মাস্কের পরিকল্পনায় চলবে এমন কিছুতে থাকতে চাই না, বিদায়।’

এক্সিকিউটিভ প্রডিউসার কেন ওলিং লিখেছেন, ‘আমি বের হয়ে যাচ্ছি। কোনো বিচারে যেতে চাই না। শুধু গণতন্ত্রকে বাঁচাতে চাই। বিশ্বকে বাঁচাতে চাই।’

অভিনেতা জস গ্যাড লিখেছেন, ‘এই প্ল্যাটফর্মে থাকবো নাকি থাকবো না বুঝতে পারছি না।’

‘বিল অ্যান্ড টেড’ তারকা অ্যালেক্স উইন্টারও একইভাবে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category