মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

হিজাব পরা নারীদের সম্মানে বিশ্বের ‘প্রথম’ ভাস্কর্য যুক্তরাজ্যে

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

হিজাব পরা নারীদের প্রতি সম্মান জানিয়ে তৈরি একটি ভাস্কর্য উন্মোচন হতে চলেছে যুক্তরাজ্যে। ধারণা করা হচ্ছে, এ ধরনের ভাস্কর্য বিশ্বে এটিই প্রথম।

বিবিসি জানিয়েছে, ‘স্ট্রেংথ অব দ্য হিজাব’ (হিজাবের শক্তি) নামের ভাস্কর্যটি নকশা করেছেন লিউক পেরি নামে এক ভাস্কর। এটি আগামী অক্টোবর মাসে ওয়েস্ট মিডল্যান্ডসের স্মেথউইক এলাকায় স্থাপন করা হবে।

হিজাব পরিহিত নারীর অবয়বে বিশ্বে এর আগে আর কোনো ভাস্কর্য তৈরি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ভাস্কর্যটির উচ্চতা পাঁচ মিটার (১৬ ফুট) এবং ওজন প্রায় এক টন। এর নির্মাণকাজ পরিচালনা করছে লিগ্যাসি ওয়েস্ট মিডল্যান্ডস নামে একটি নিবন্ধিত দাতব্য সংস্থা।

লিউক পেরির কথায়, ‘স্ট্রেংথ অব দ্য হিজাব’ হলো এমন একটি ভাস্কর্য, যা হিজাব পরিধানকারী নারীদের প্রতিনিধিত্ব করে।

পেরি এর আগে যৌথভাবে ‘ব্ল্যাক ব্রিটিশ হিস্ট্রি ইজ ব্রিটিশ হিস্ট্রি’ নামে একটি ভাস্কর্যের নকশা করেছিলেন, যেটি গত মে মাসে উইনসন গ্রিনে স্থাপন করা হয়েছে।

তবে লিউক স্বীকার করেছেন, তার নতুন ভাস্কর্যটি ‘বিতর্কিত’ হতে পারে।তিনি বলেন, এটি বিভিন্ন কারণে বিতর্কিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমার মনে হয় না তাদের মধ্যে কোনোটি যুক্তিযুক্ত, কিন্তু লোকেরা তা ভাবে। এমন অনেক লোক রয়েছে, যারা আমাদের সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, তাতে আপত্তি করে এবং চায়, তারা আরও বিভক্ত হোক।‘কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ হলো সেটাই, যা আমাদের একত্রিত করে, যা আমাদের আলাদা করে তা নয়। এ কারণেই যুক্তরাজ্যজুড়ে বসবাসকারী প্রত্যেকের প্রতিনিধিত্ব করা জরুরি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category