মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

জেলেনস্কি পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারেন বলেও সতর্ক করেন তিনি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ!’

 জেলেনস্কি আরও বলেন, ‘বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’
  
তিনি আরও বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে পরব না। তবে চাইলেই এখনই সব বন্ধ করতে পারি।’
 প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। 
ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category