বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লিসবনে মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৩ Time View
মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৩ উপলক্ষ্যে Young Muslim Association এর উদ্যোগে বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
রবিবার বিকেলে লিসবনের স্থানীয় একটি স্কুলে বাংলাদেশ কমিউনিটির প্রায় ১১০জন শিশু-কিশোর  প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
ক গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেন আহনাফ মুনতাসির, দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল রাহীম, তৃতীয় স্থান সাকির হাসান সাদাফ, চতুর্থ স্থান সাইফুল সাফী ও পঞ্চম স্থান রিয়াজুল করিম।
খ গ্রুপে প্রথম স্থান নাহিদা ইসলাম নিশু, দ্বিতীয় স্থান আরাফ হোসেন ও তৃতীয় স্থান আফরিন নূর ইলমা। অংশগ্রহনকারী সকলকে Young Muslim Association এর লোগো সংবলীত একটি করে ডায়রী প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি আরিফ বিন জাহিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আশ্রাফুল আলম তারেকের এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন CRCIPT এর সভাপতি জনাব আবু নাঈম মু শহিদুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিসবনের মাতৃমনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন CRCIPT এর সেক্রেটারী মোস্তাফিজুর রহমান ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ।
এসময় বক্তারা প্রবাসের মাটিতে শিশু কিশোরের মধ্যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ইসলামী মূল্যবোধ গড়ে তুলার প্রতি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা হেলাল উদ্দিন, সামছুল ইসলাম, রুবেল হোসাইন, আলী হায়দার, ফাহাদ বিন ফারুকী, আব্দুল্লাহ বিন আশফাক, জাহেদুল হাসান, আব্দুল্লাহ রোমান, নুর মোহাম্মদ, রাজীব আল মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category