বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

উদ্বোধন হলো প্রথম বাংলাদেশী স্পোর্টস ক্লাব টাইগারস আম মাইন

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৯৯ Time View

ফাতেমা রহমান রুমা,জার্মানীঃ  ১২ই মার্চ ফ্রাঙ্কফুর্টে সালবাউ টিটাস ফোরাম হলে অনুষ্ঠিত হলো রাইন-মাইন অঞ্চলের প্রথম বাংলাদেশী স্পোর্টস ক্লাব। ” SV Tigers am Main Frankfurt e.V.” এর উদ্বোধনী অনুষ্ঠান।

২০২০ সালের জুন মাসে একদল উদ্যোমী তরুণ বাংলাদেশীদের উদ্যোগে পার্কের রাস্তায় খেলা শুরু করার ভিতর দিয়ে এর পথচলা শুরু হয়। সময়ের সাথে সাথে খেলাধুলাকে কেন্দ্র করে ‘টাইগারস আম মাইন’ হয়ে উঠে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশী কমিউনিটির এক আত্নিক বন্ধনের মাধ্যম।

যেখানে কমিউনিটি শুধু খেলাধুলার ভিতরেই সীমাবদ্ধ থাকেনি, তা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সাংস্কৃতিক, সামাজিক এবং ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশী কমিউনিটির সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে চলার প্রধান ক্ষেত্র হিসেবে। SV Tigers am Main Frankfurt e.V. কে স্পোর্টস ক্লাব হিসেবে ফ্রাঙ্কফুর্ট শহর থেকে খেলার মাঠ প্রদান করা হচ্ছে যেখানে বসবাসরত বাংলাদেশীরা পাবে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলার জন্য ড্রেসিং রুম থেকে শুরু করে খেলাধুলার আদর্শ পরিবেশ। সেই সাথে টেবিল টেনিস, বিলিয়ার্ড, ভলিবল এবং অন্যান্য আরো খেলার ব্যাবস্থা ।

এছাড়াও ক্লাবের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গেট-টুগেদার আয়োজন করা হবে। জানা গেছে ২০২৪ সাল থেকে টাইগারস আম মাইন হেসেন লীগ, ডিসিসি লীগ এবং বুন্দেস লীগেও অংশগ্রহণ নিতে যাচ্ছে। ক্লাবের শুরুর গভর্নিং বডিতে রয়েছেন কাজী আসিফ হোসেন দীপ, আরিফ হোসেন বিশ্বাস, রাজিউর রহমান সামি, আতিকুর রহমান খান, কে এম শাহরিয়ার আলম, সায়মন ইস্তেহাদ, নজরুল ইসলাম, জাহিদ হোসেন এবং শাকির উর রশিদ সৌমিক।

বক্তব্য দিচ্ছেন মান্যবর রাষ্ট্রদূত, অনুষ্ঠানের প্রধান অথিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মীর মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া।(এনডিসি)। অনুষ্ঠানে আগত ১৫০ জন অতিথিদের উদ্দেশ্যে মুল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, নৈতিক এবং উন্নয়নমূলক বিষয় আলোকপাত করেন। একইসাথে ভবিষ্যতে ‘টাইগারস আম মাইনের’ বিভিন্ন কার্যাবলীর সাথে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর হেসেনের বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী চৌধুরী,সোনার বাংলা ভেরাইনের প্রেসিডেন্ট জাকির হোসেন, বাংলাদেশ কুলটুর ভেরাইনের প্রেসিডেন্ট মায়েদুল ইসলাম তালুকদার । অনুষ্ঠানে SV Tigers am Main Frankfurt e.V থেকে আগত অতিথিদের আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ কেক কেটে ক্লাবের উদ্বোধন করেন।

আগত সবার জন্য রাতের খাবার এবং পরিশেষে মিনি কন্সার্টের আয়োজন করা হয়। সংগীত অনুষ্ঠানে গান গেয়ে সকলের মনোরঞ্জন করে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশীদের নিয়ে গঠিত ব্যান্ড “ব্যান্ড অব ব্রাদারস”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category