শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
নেত্রকোণায় গাছে ঝুলন্ত সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু স্কুলছাত্রী তাজমিন হত্যায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভি পিল্লাই শেখ হাসিনা সরকারের কারণে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভি পিল্লাই

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক নাভানেথাম ‘নাভি’ পিল্লাই (৮৫)। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটি তাঁর নাম এ বছরের শান্তিতে নোবেলজয়ী হিসেবে ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, নাভি পিল্লাই বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্র ও জাতীয় নেতাদের জবাবদিহির আওতায় এনেছেন। একই সঙ্গে সংঘাত ও সহিংসতার শিকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দৃঢ় নৈতিক অবস্থানের পরিচয় দিয়েছেন এই বিচারক।

কমিটির বিবৃতিতে বলা হয়, বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্য অধিকারকর্মীর পক্ষে আইনি লড়াই থেকে শুরু করে বর্তমান সময়ের শীর্ষ আন্তর্জাতিক আদালতে বিচারকের দায়িত্ব পালন পর্যন্ত তাঁর কর্মজীবনে অসাধারণ ধারাবাহিকতা রয়েছে।

নাভি পিল্লাই ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমিশনটি গত বছর এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েল ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল।

চলতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর পঞ্চম পুরস্কার হিসেবে শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হলো। ২০২৫ সালে এ পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

পুরস্কারের প্রতিষ্ঠাতা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে নাভি পিল্লাইয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category