সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে নীরব ভারত, হাসিনার প্রত্যর্পণেও নেই নতুন তথ্য গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তির আহ্বান আইজিপির আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি: মিয়ানমারের দাবি রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্য নতুন আইনি সংকেত বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্বাধীনতার ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি তারেক রহমানের ৬২তম জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, পরদিন হামলা-ভাঙচুর আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি: মিয়ানমারের দাবি

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযানকে গণহত্যামূলক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছেন, সেটিকে ন্যায়সংগত মনে করছে না মিয়ানমার।

১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর মিয়ানমারের প্রতিক্রিয়া জানতে রাজধানী নেইপিদোতে দেশটির প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি। এ সময় দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়টিকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেন।

এএফপিকে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।”

তিনি আরও বলেন, “সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।”

২০১৭ সালের আগস্টের শুরুর দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)।

হামলার জেরে ওই মাসের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর ওই অভিযানের মুখে টিকতে না পেরে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category