সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে নীরব ভারত, হাসিনার প্রত্যর্পণেও নেই নতুন তথ্য গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তির আহ্বান আইজিপির আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি: মিয়ানমারের দাবি রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্য নতুন আইনি সংকেত বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্বাধীনতার ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি তারেক রহমানের ৬২তম জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, পরদিন হামলা-ভাঙচুর আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে নীরব ভারত, হাসিনার প্রত্যর্পণেও নেই নতুন তথ্য

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তাও তত বাড়ছে। তবে এ বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনা কতদূর এগিয়েছে, সে সম্পর্কে নতুন কোনো তথ্য দেয়নি দিল্লি। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়েও কোনো অগ্রগতির কথা জানাতে পারেনি ভারত।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে আলোচনার অগ্রগতি কিংবা দুই দেশের শীর্ষ পর্যায়ের সম্পৃক্ততা নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি। বরং আগের কয়েকটি সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ওপরই নির্ভর করতে বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও একই ধরনের অবস্থান তুলে ধরেন তিনি।

‘পলিটিক্যাল মাস্টার’ মন্তব্যে কৌশলী জবাব

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ভারত ধারাবাহিকভাবে একই অবস্থানে রয়েছে। দেশটি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

শেখ হাসিনার প্রত্যর্পণে অগ্রগতির ইঙ্গিত নেই

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধের সর্বশেষ অবস্থা বা কোনো অগ্রগতি রয়েছে কি না, জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। এ ক্ষেত্রে আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

গঙ্গার পানি চুক্তি ও যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে যা বললেন

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বা কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা। এ ছাড়া চুক্তি নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের দাবির বিষয়টিও সামনে আনা হয়।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদী ও পানিসংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে, এমন প্রশ্নেরও মুখোমুখি হন জয়সওয়াল। জবাবে তিনি বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

চুক্তি নবায়নের ধরন ও শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ নিয়ে এড়িয়ে গেলেন

১২ ডিসেম্বরের পর চুক্তিটি সাময়িকভাবে নবায়ন করা হবে, নাকি পূর্ণাঙ্গ নবায়নের উদ্যোগ নেওয়া হবে—এ বিষয়েও জানতে চাওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি নবায়নে কেবল কর্মকর্তা পর্যায়ের বৈঠক যথেষ্ট হবে, নাকি দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রয়োজন হবে, সেই প্রশ্নও তোলা হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নিয়ে তিনি কিছুক্ষণ আগেই এবং গত তিন-চারটি সংবাদ সম্মেলনেও বক্তব্য দিয়েছেন। বিষয়টি আগের বক্তব্যের মধ্যেই রয়েছে, এর বাইরে নতুন করে যোগ করার কিছু নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category