মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাত পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত টোকিওতে যৌথ সংবাদ সম্মেলনে অংশীদারত্ব জোরদারের ঘোষণা দুই প্রধানমন্ত্রীর হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির বাংলাদেশের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী আজ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনায় ওবামা

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ওবামা। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যার দাবি কেউ কখনো জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে।

ওবামার বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সাবেক এই প্রেসিডেন্টকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ওবামা অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট ছিলেন।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রশাসন অতীতে ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে তুষ্ট করেছিল। তাঁর দাবি, এর মাধ্যমে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সহজ করে দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category