শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন সাংবাদিক ইয়াসির আরাফাত

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইয়াসির আরাফাত। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ১৯৫ সদস্যের এই কমিটির তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

নয় বছরের সাংবাদিকতা পেশা ছেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রায় এক মাস আগে এনসিপিতে যোগ দেন ইয়াসির আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি।

বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার ম্যাগাজিনটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে দৈনিক সমকালে কাজ শুরু করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের পাশাপাশি সংবাদমাধ্যমের পেশাদারত্ব, সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিয়েও আলোচনা জোরালো হয়। এ প্রেক্ষাপটে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ গড়ে তোলেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগ দেওয়ার সময় সংগঠনটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক উপাদান সংরক্ষণেও ভূমিকা রেখেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান ও কবিতা নিয়ে গড়ে তোলা বৃহৎ সংগ্রহশালা ‘জুলাই মেমোরিজ’-এর সহপ্রতিষ্ঠাতা তিনি। ওয়েবসাইটটিতে দেশের ১১টি জেলার প্রায় ১০ হাজার গ্রাফিতির ছবি সংরক্ষণ করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার পর থেকে কেন্দ্রীয় পর্যায়ে গণমাধ্যম-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলটির রাজনৈতিক কার্যক্রম বিস্তারে কাজ করছেন ইয়াসির আরাফাত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েও এগোচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category