মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আইন সংশোধনের বিষয়ে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তাহলে বর্তমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করা হবে। এতে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category