শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন।

তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বর্তমানে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অনমনীয় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি (IRGC) নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তাঁর সব আদেশ মেনে চলার ঘোষণা দিয়েছে।

এদিকে ইরানজুড়ে চরম উত্তজনা বিরাজ করছে। ইসরায়েলি বিমানবাহিনী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, এই হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ মিলিশিয়া প্রধান গোলামরেজা সোলেইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে এসব হত্যাকাণ্ডের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category