বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ Time View

পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

মেয়ের জন্মের পর নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন পূজা। যেখানে তাঁর পুরো মাতৃত্বকালীন সময়ের নানা মুহূর্তের পাশাপাশি সদ্যোজাত কন্যাসন্তানকে কোলে নেওয়ার দৃশ্যও উঠে এসেছে।

পারিবারিক রীতি অনুযায়ী, জন্মের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম রাখা হবে বলে জানিয়েছেন পূজা।

এর আগে গত ১০ মে সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছিলেন তিনি। আর গত ২১ এপ্রিল স্বামী ও অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে ইউটিউব ভিডিওর মাধ্যমে দ্বিতীয় সন্তান আসার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছর তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category