সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনে অনুমোদনের প্রমাণ পায়নি হাইকমিশন হৃদয়ের ৩২৪ রানের লড়াই, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব সাফ উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গ সোফি। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সোমবার (০৯ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ডাচেস অব এডিনবার্গ সোফি সোমবার থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারির শক্তি ও বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন।

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category