শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ফ্রান্সে লায়ন আদর্শ কুমার বড়ুয়ার আগমন উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

প্যারিস, ফ্রান্স

বাংলাদেশের বৌদ্ধ সমাজের কৃতি সন্তান, মানবতার বরপুত্র লায়ন আদর্শ কুমার বড়ুয়ার ফ্রান্স আগমন উপলক্ষে ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

গত ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬ ঘটিকায় প্যারিসের অদূরে এক অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ কমিউনিটির বয়োজ্যেষ্ঠ বাবু উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাবু মিটু কুমার বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু দীপু বড়ুয়া।

সভায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ও বাংলাদেশের জাতীয় বৌদ্ধ নেতাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।

তিনটি প্রস্তাবনা হলো —

১. বাংলাদেশের বৌদ্ধদের প্রত্নতাত্ত্বিক স্থান, ধর্মীয় স্থান এবং পণ্ডিত, মনীষী ও সমাজসেবকদের কর্ম সংরক্ষণের জন্য একটি গবেষণা কেন্দ্র গঠন করা।

২. যুব সমাজ ও যুবশক্তির বিকাশের জন্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা।

৩. বৌদ্ধ ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীদের ধর্মান্তর ও লাভ জিহাদ প্রতিরোধে কার্যকরভাবে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করা।

এই বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন বাবু তাপস বড়ুয়া রিপন, রাজীব বড়ুয়া, ছোটন বড়ুয়া, দীপক বড়ুয়া টিটু, সাজু বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, রূপন বড়ুয়া, দেবদাস বড়ুয়া, বিজয় বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া ও রিপন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লায়ন আদর্শ কুমার বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন বাবু তাপস বড়ুয়া রিপন, রাজীব বড়ুয়া, মিটু বড়ুয়া ও ছোটন বড়ুয়া। পুষ্প দিয়ে বরণ করেন বাবু রূপন বড়ুয়া ও রিপন বড়ুয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু রিজু বড়ুয়া, জনাব সফি, বাবু বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, নন্তু বড়ুয়া, অপূর্ব বড়ুয়াসহ ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের আরও অনেক সদস্য।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের বৌদ্ধ সমাজের ইতিহাস, ঐতিহ্য, যুব সমাজের ভবিষ্যৎ ও সন্তানদের নিরাপত্তা রক্ষায় ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায় সব সময় দেশের পাশে থাকবে।

শেষে, লিখিত প্রস্তাবগুলিতে উপস্থিত সকলে স্বাক্ষর করে বাবু তাপস বড়ুয়া রিপন সম্মানিত অতিথি লায়ন আদর্শ কুমার বড়ুয়ার হাতে হস্তান্তর করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের এক সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category