সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কেরালার তরুণীর ভালোবাসার ঠিকানা এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মান দূতাবাসের সুখবর এসপি জাহাঙ্গীরের ফোনে ডিসেম্বরে ‘জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী চাকরির বাজারের উপযোগী শিক্ষা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ফ্রান্সকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলার ফাঁদ নিয়ে সতর্ক করল ইরান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ফ্রান্সকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলার ফাঁদ নিয়ে সতর্ক করল ইরান

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের পরিচয়ে হামলা চালিয়ে এর দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এমন কোনো ফাঁদে পা না দিতে প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং ইউরোপের সমর্থন আদায়ের লক্ষ্যেই ইসরায়েল এসব অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহেবি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না আইআরজিসি।

এর আগে ফ্রান্স সরকার অভিযোগ করে, আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট এসব সাইবার হামলা চালিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ ও ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণপ্রযুক্তিতে হামলা করা হয়।

ফ্রান্সের দাবি অনুযায়ী, এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে প্যারিস।

অন্যদিকে, ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় বিদেশি বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category