সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনে অনুমোদনের প্রমাণ পায়নি হাইকমিশন হৃদয়ের ৩২৪ রানের লড়াই, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব সাফ উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়ে সোমবার (০৯ নভেম্বর) দুপুরে এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পরিকল্পনা থেকে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে একটি চিঠির সূত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন অন্য একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

পরে চলতি বছরের ১৩ জানুয়ারি ৪৫৭ পৃষ্ঠার ওই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category