শনিবার (১১ মে) আনুমানিক ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার শশরা ইউনিয়নে কাউগামোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কাউগা বাজারের নাইটগার্ড আজহার আলী ও রানা নামে এক যুবক। নিহত আজহার আলীর বাড়ি সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ও রানার বাড়ি সদর উপজেলার কাউগা হাটখোলা গ্রামে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, আজ শনিবার আনুমানিক সকাল ৫ টা ২০ মিনিটে দিনাজপুর- ফুলবাড়ী সড়কের কাউগা মোড় নামক স্থানে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ।
এ ঘটনায় ট্যাংক লরি সহ ট্যাঙ্ক লরির চালক রাজু খন্দকার (৩০) ও হেল্পার সোহাগ (৩০) কে আটক করা হয়েছে। আটকৃত চালকও হেল্পারের বাড়ি কুষ্টিয়া জেলায়।
নিহত দুজনের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিআরইউ






















