শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দিনাজপুরে ট্যাংকলরির ধাক্কায় নিহত ২

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৩ Time View
দিনাজপুর ফুলবাড়ী সড়কের কাউগা মোড়ে ট্যাংকলরি রাস্তার পাশে চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যে ট্যাংকলরির চালক ও হেলপারকে গ্রেফতার হয়েছে।

শনিবার (১১ মে) আনুমানিক ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার শশরা ইউনিয়নে কাউগামোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কাউগা বাজারের নাইটগার্ড আজহার আলী ও রানা নামে এক যুবক। নিহত আজহার আলীর বাড়ি সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ও রানার বাড়ি সদর উপজেলার কাউগা হাটখোলা গ্রামে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, আজ শনিবার আনুমানিক  সকাল ৫ টা ২০ মিনিটে দিনাজপুর- ফুলবাড়ী সড়কের কাউগা মোড় নামক স্থানে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ।

এ ঘটনায় ট্যাংক লরি সহ ট্যাঙ্ক লরির চালক রাজু খন্দকার  (৩০) ও হেল্পার সোহাগ (৩০) কে আটক করা হয়েছে। আটকৃত চালকও হেল্পারের বাড়ি কুষ্টিয়া জেলায়।

নিহত দুজনের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিআরইউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category