খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে গুইমারা থানার একটি চৌকস দল গুইমারা থানা এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের পাতাছড়া বাঙালি পাড়া এলাকায় নেনু মারমার বসত ঘরের উঠান থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কালে আসামি- রেপ্রুচাই মার্মা(২০), মো. সোহাগ(২২), মো.সুমন(২২), চাইলাপ্রু মার্মা(২৪) চার মাদক কারবারিকে ১ কেজি ৫৮০গ্রাম গাঁজা সহ গাঁজা বিক্রয় লদ্ধ টাকা ১২,০০০/-টাকা উদ্ধার করা হয়।
গুইমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামীদের হেফাজত হতে ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা যাহার মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, ১টি ডিজিটাল ওজন পরিমাপের যন্ত্র ও গাঁজা বিক্রয় লদ্ধ টাকা ১২,০০০/-টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)বলেন, খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে।
আসন্ন সকল উৎসব কে কেন্দ্র করে অপতৎপরতা কারীদের পরিকল্পনা নস্যাৎ করতে জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানান।