শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

খাগড়াছড়িতে বিশেষ অভিযানে গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে গুইমারা থানার একটি চৌকস দল গুইমারা থানা এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের পাতাছড়া বাঙালি পাড়া এলাকায় নেনু মারমার বসত ঘরের উঠান থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কালে আসামি- রেপ্রুচাই মার্মা(২০), মো. সোহাগ(২২), মো.সুমন(২২), চাইলাপ্রু মার্মা(২৪) চার মাদক কারবারিকে ১ কেজি  ৫৮০গ্রাম গাঁজা সহ গাঁজা বিক্রয় লদ্ধ টাকা ১২,০০০/-টাকা উদ্ধার করা হয়।

গুইমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামীদের হেফাজত হতে ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা যাহার মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, ১টি ডিজিটাল ওজন পরিমাপের যন্ত্র ও গাঁজা বিক্রয় লদ্ধ টাকা ১২,০০০/-টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)বলেন, খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে।

আসন্ন সকল উৎসব কে কেন্দ্র করে অপতৎপরতা কারীদের পরিকল্পনা নস্যাৎ করতে জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category