রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮টি হত্যা মামলা রয়েছে।

গ্রেপ্তার মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category