শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

৫০০ ইটভাটা বন্ধের প্রক্রিয়া শুরু: পরিবশেমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, ইটভাটা নিয়ে সরকারের ১০০ দিনের একটি কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রাথমিকভাবে ৫০০টি ইটভাটা বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শুধু বন্ধ না, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে।

শুক্রবার ফেনী সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি। যখন ভাটাগুলো স্থাপন করা হয়, তখন আশপাশে কোন বসতি ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখন হয়ে গেছে। এসব কারণে ইটভাটাগুলো নবায়ন দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আশা করব এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহণ করে ব্লকের দিকে যাবেন।

মন্ত্রী বলেন, কয়টা ইটভাটা আছে। আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম। এখন আমরা এই আলোচনায় থাকতে চাই না। আমরা চাইব, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরি শুরু করুক। ব্লকের দু’টা সুবিধা আছে। একটা হচ্ছে এখানে কোনো কৃষি মাটির ব্যবহার হবে না। আরেকটা হচ্ছে ব্লক তৈরিতে কোনো বায়ু দূষণ হয় না।

নদী দখল ও দূষণের বিষয়ে অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার জলধারা রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলদ্বার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর এর মনিটরিংটা আমরা ভালোভাবে করতে পারব। দূষণের বিষয়ে আমরা কাজ করছি। কোনো স্থানে কী পরিমাণ বর্জ্য তৈরি হয়। আমাদের পৌরসভার সক্ষমতা কি? এসব বিবেচনা করে আমরা বর্জ্য রিসাইকিলিংয়ের ব্যবস্থাপনা করে যাচ্ছি। এসব বিষয় নিয়ে আমরা শুধু সমস্যার কথা বলতে চাই না। সমাধানে কাজ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন কর্মকর্তারা।

পরে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category