বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

৪৬ ঘণ্টা পরও নেভেনি এস আলমের চিনি মিলের আগুন

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

আগুন লাগার পর ৪৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামের আগুন। বুধবার (৬ মার্চ) দুপুর ২টার সময়েও ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

গত সোমবার বিকেল ৪টায় এস আলম গ্রুপের মালিকানাধীন চিনি কলের গুদামে আগুন লাগে। সেই আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

এদিকে দীর্ঘ সময় ধরে পোড়া চিনি তরল আকারে বেরিয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশে। এমনকি পোড়া চিনি বিভিন্ন নদী–নালা বেয়ে মিশছে কর্ণফুলি নদীতে। এতে নদীর ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে ভেসে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নদীর মাছ মরে যাচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এরপর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও অনেক ইউনিট যোগ দেয়। আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category